দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন গ্রেফতার

অপরাধ আগানগর কেরানীগঞ্জ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেনকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ইস্পাহানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন-জুলাই মাসে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় মোহাম্মদ আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে সহিংসতা পরিকল্পনা ও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের নেতা মোহাম্মদ আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।