মিরপুরে আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে বিএনপির অবস্থান নেতৃত্বে এস এ সিদ্দিক সাজু

রাজনীতি সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা মার্কেটের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহ আলী থানা বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান নেতাকর্মীরা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এ সময় এস এ সিদ্দিক সাজু বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।