কেরানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে পুলিশের উপর হামলা ও আসামী ছিনতাই

কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ

ঢাকার কেরানীগঞ্জে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের উপর হামলা ও হাতকড়া পড়ানো ওয়ারেন্টের আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, সমন্বয়ক পরিচয় দেওয়া মারুফ হোসেন, মো. আসিফ, আবুল বাশার, মো. আবুল, ইউসুফ দেওয়ান, মো. আবু তাহের।

জানা যায়, সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক পীযূষ সরকার কনস্টেবল রাজিব ও রাসেলকে নিয়ে মাদক মামলার ওয়ারেন্টের আসামী মো. আসিফকে গ্রেফতার করে ও হাতকড়া পড়ায়। এ সময় আসিফ ও তার ছোট ভাই মোঃ মারুফ হোসেন পুলিশকে ওয়ারেন্টের কপি দেখাতে বলে ডাক-চিৎকার শুরু করে। উপ পরিদর্শক পীযূষ ওয়ারেন্টের কপি দেখালে সমন্বয়ক পরিচয় দেয়া আসিফের ছোট ভাই মারুফ পুলিশের কাছ থেকে ওয়ারেন্টের কপি টান দিয়ে নিয়ে ছিড়ে ফেলে। একই সাথে লোকজন ডেকে মোঃ আসিফ, মারুফ হোসেন, আবুল বাশার, মোঃ আবুল, ইউসুফ দেওয়ানসহ ১৫/২০ জনের একটি গ্রুপ পুলিশের উপর হামলা করে। এ হামলায় পুলিশের এসআই পীযূষ সরকার ও কনস্টেবল রাজীব সিকদার গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা ওয়ারেন্টভুক্ত আসামী মো.আসিফকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তখন দ্রুত বেতার যন্ত্রের মাধ্যমে আশেপাশের টহল টিমকে সংবাদ দিলে অন্যান্য টহল ডিউটিতে থাকা অফিসার ফোর্স ঘটনাস্থল থেকে আহত পুলিশদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান। পরবর্তীতে অভিযান পরিচালনা করে দক্ষিন কেরাণীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরী মক্কা টাওয়ার থেকে আসামী আসিফকে আটক করে এবং পুলিশের খোঁয়া যাওয়া ছাতকড়া উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে এমন একটি ঘটনা ঘটেছে, পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ উপজেলা আহ্বায়ক আল আমিন মিনহাজ কেরানীগঞ্জের আলোকে বলেন, ঘটনাটি আমি জানতে পেরেছি তবে সমন্বয়ক পরিচয় দানকারী মারুক ছেলেটিকে আমরা চিনি না, আমাদের কোনো কমিটিতেও সে নেই। তার ওয়ারেন্টের আসামি ভাইকে ছড়ানোর জন্য হয়তো সে ভুয়া সমন্বয়কের পরিচয় দিয়েছে। আমি তার উপযুক্ত শাস্তির দাবি করছি।

আরোও পড়ুনঃ ইসলামী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ মডেল থানার কমিটি ঘোষণা