কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নিয়োগের অনুপস্থিতদের পরিক্ষা ৪ আগস্ট

কেরানীগঞ্জ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক: আল ইমরান রাফি

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিতে না পারা আবেদনকারীদের জন্য নতুন করে পরীক্ষার সুযোগ দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়।

সোমবার (৩ আগস্ট) কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ ও ৩ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব আবেদনকারী অংশ নিতে পারেননি, তাদের আগামী ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে।

কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আবেদনকারীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হয়।
তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা ২ ও ৩ আগস্ট এবং সুপারভাইজার পদের পরীক্ষা ৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারন করেছিলো,তবে কিছু আবেদনকারী অনুপুস্থিত থাকায় তাদের জন্য এই সুযোগের ব্যবস্থা করেছে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়