“শীতের হাওয়ায় খেজুর রসের ডাক, চুলায় চুলায় পিঠার মিঠে পাক

বিনোদন

“শীতের হাওয়ায় খেজুর রসের ডাক,
চুলায় চুলায় পিঠার মিঠে পাক।
হাসি, আড্ডা, ধোঁয়ার আলাপ,
পিঠা উৎসব মানেই গ্রামের উষ্ণ স্বাদ।”

গত ২৩ জানুয়ারি, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ১৪৩২” অনুষ্ঠানটি রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ রাকিবুল আলম দীপু, সম্পাদক জনাব এস. এম. ফেরদৌস এবং রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পিঠা মেলা, যেখানে বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্কাউট ও রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। এ আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।