কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Uncategorized শাক্তা

মো: আলভি তামীম:

এসএসসি ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবর্ধা উপলক্ষে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক, ফি সাবিল্লিল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম। তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন।

 

সামসুল আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি যখন এসএসসিতে A+ পাই,তখন আমাকে কেউ পুরস্কৃত করেনি। বিষয়টি আমার মনে কষ্টের জন্ম দেয়। তাই আমি স্থির করি, আমাদের কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানিত করব।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে জীবনমুখী পরামর্শ দেন এবং সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।