ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং এর প্রশাসক আব্দুস সালামের উপস্থিতিতে বিএনপির দুগ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ১৮ নভেম্বর বুধবার ডিএসসিসি প্রশাসকের খাল উদ্বোধনের অনুষ্ঠানে জামান-সেলিম ও নবী উল্লাহ নবী গ্রুপের সং’ঘ’র্ষ। চেয়ার নিক্ষেপসহ ব্যাপক হাতাহতি করা হয়। তবে বড় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পথচারী ইউসুফ ভিডিও ধারণ করার সময় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে টক্কারমাঠ এলাকায় এঘটনায় ঘটে। সে কুমিল্লার শাহরাস্তি থানার মফিজুলের ছেলে ও পেশা ড্রাইং কারখানার গাড়ি চালক।
রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারী ইউসুফ হামলার ভিডিও ধারণ করলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়। হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, সংঘর্ষের ঘটনায় আহত ইউসুফ ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।

