জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কঠোর নিরাপত্তার মধ্যে আজ দুপুর ৩টা ২৬ মিনিটে তৌহিদ আফ্রিদি কে আদালত কক্ষে নেওয়া হয়।
রিমান্ড শুনানি চলাকালে কোনো কথা বলেননি তৌহিদ আফ্রিদি। তাকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে দেখা যায়।
দুপুর ৩টা ৪০ মিনিটে ম্যাজিস্ট্রেট তার রিমান্ড আদেশ দেন।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গতকাল বরিশালে চাচার বাড়ি থেকে তৌহিদকে গ্রেপ্তার করে।
গত ১৭ আগস্ট একই মামলায় আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। ১৮ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় আফ্রিদির বাবা সাথীকে।
গত বছরের ২৭ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন আদালতে হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন।
পরে ওই বছরের ৩০ আগস্ট আদালতের নির্দেশে যাত্রাবাড়ী থানা মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।
আরোও পড়ুনঃ লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

