প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

