রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদকে (৩৪) আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তোফায়েল ভোলার চরফ্যাশন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তোফায়েল চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

