সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

অপরাধ আইন ও আদালত সারাদেশ

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক। তবে অপর শ্যালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ছিলেন।

সরকার ইতোমধ্যে মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।