শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তান রেখে গেছেন।
বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তার বাবা এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রেজাউল হক রতনও মৃত্যুর আগ পর্যন্ত মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জানাজা শেষে বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে নিজ পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হবে।

