সাভারে সেনাবাহিনীর টহলে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Uncategorized অপরাধ

সাভারের আমিনবাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে বোরদেশী এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ  সেনাবাহিনী সদস্যরা। আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬)। তার পিতার নাম শামসুল হক। তিনি আমিনবাজারের বোরদেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

সেনাবাহিনীর সুত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাতটার দিকে বোরদেশী মফিদ-ই-আম স্কুল অতিক্রমকালে সেনাবাহিনীর টহল দল কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত অবস্থায় দেখতে পায়।

তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ অর্থ, ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন ইনজেকশন উদ্ধারসহ একজন ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আপন ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।