কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণচেষ্টা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় বাসের চালক সজিব ও সুপারভাইজার হাকিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে বাসের হেলপার আকাশ পালিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে শরিয়তপুর থেকে ঢাকাগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৮০) […]

আরও পড়ুন

কেরানীগঞ্জে স্কুলের গ্রীল কেটে নগদ টাকা চুরি করলো চোর

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব মাধ্যমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।এ সময় চোর চক্র বিদ্যালয়ের অফিস কক্ষের আলমারিতে থাকা রেজিস্ট্রেশনের ৩৬২০০ টাকা চুরি করে নিয়ে গেছে। রবিবার (৩১ আগস্ট ) সকালে অফিস সহকারী বিদ্যালয়ের তালা খুলে এ ঘটনা দেখে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে খবর দেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি বন্ধ করার পর রবিবার […]

আরও পড়ুন

দিঘীরপাড়-শান্তীর নীড় মডেল টাউনের রাস্তার বেহাল দশা

শুভাঢ্যা ইউনিয়নের অন্তর্গত দীঘিরপাড় থেকে শান্তির নীড় মডেল টাউনে যাতায়াতের রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। এখন পর্যন্ত এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি কখনোই সরকারি উন্নয়নের দেখা পায়নি।  সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদামাটি দিয়ে চলাচলের পুরো পুরো অনুপযোগী হয়ে পড়ে। সাময়িক ভাবে রাবিশ ফেলে মেরামত করলেও জনগনের ভোগান্তি কমে না কোন ভাবেই। সারা বছর কোন ভাবে চলাচল করা […]

আরও পড়ুন

রোগী মৃত্যুর ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে রোগী মৃত্যুর ঘটনাটি মোটা অংকের টাকার মাধ্যমে ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ এমনটাও অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি রাজধানীর পোস্তগোলার আর্শিন গেইট এলাকায়। গত শনিবার দুপুরে চিকিৎসায় অবহেলার কারণে তানিয়ার মৃত্যুর অভিযোগ এনে […]

আরও পড়ুন

অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে ফের রাজউকের অভিযান

কেরানীগঞ্জে অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বড় মনহরিয়ার মধু সিটি-২ আবাসন প্রকল্প এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন শাখার পরিচালক মো. ইকবাল হোসেন। রাজউকের পক্ষ থেকে অথরাইজড অফিসার (জোন: ৫/২) মো. ইলিয়াস […]

আরও পড়ুন

কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ইমরুল আমিন মুর্শেদ গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুত গ্রামের নুরুল আমিন শান্তির ছেলে। জানা গেছে, মুর্শেদ ২০২৩ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন। ভোরের গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় ভুক্তভোগীরা […]

আরও পড়ুন

পারিবারিক কলহের জেরে সৎ পিতার হাতে ছেলে খুন হয়েছে

পারিবারিক কলহের জের ধরে  সৎ পিতার হাতে  ছেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ছেলের নাম মো: রাকিব (১৪)। ঘাতক পিতার নাম মোঃ আজহারুল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া বৌ-বাজার  এলাকার জনৈক মোশাররফ হোসেনের ভাড়াটিয়া বাড়িতে। আজ শনিবার ( ১৬ আগস্ট) বিকেলে থানা পুলিশ জাতীয় সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে […]

আরও পড়ুন

কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: আলভি তামীম: এসএসসি ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবর্ধা উপলক্ষে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।   অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক, ফি সাবিল্লিল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম। তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন।   সামসুল আলম তার সংক্ষিপ্ত […]

আরও পড়ুন

অবৈধ গ্যাস সংযোগ বন্ধে শাক্তায় ভাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার কেরানীগঞ্জে  অবৈধ গ্যাস সংযোগ বন্ধের লক্ষে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শাক্তার নয়াবাজারে  অভিযান চালিয়ে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী হাকিম সিমন সরকার এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।  ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহবুব হোসেন […]

আরও পড়ুন

ভিটেমাটি রক্ষার দাবীতে মহাসড়কে বিক্ষোভ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে আটকিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকালে তেঘরিয়া ইউনিয়নের কয়েক হাজার গ্রামবাসী তাদের ভিটেমাটি রক্ষার দাবীতে এ বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করে। গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও এবং  জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও  নিজেদের ভিটামাটি রক্ষা করব _এই […]

আরও পড়ুন