ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতি প্রস্ততিকালে তিন জন ভুয়া র্যাব কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিন) গোয়েন্দা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে – আব্দুল হক স্বপন (৫৪), মোঃ আনোয়ার হোসেন (৫৬), আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)। এসময় তাদের কাছ থেকে ৪টি কালো রংয়ের র্যাব লেখা কটি, ১টি ওয়াকি টকি, ২টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ২টি পিস্তলের কভার এবং এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমন। ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা একটি সংঘবদ্ধ দল ভুয়া র্যাব পরিচয় দিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রবিবার রাতে উক্তস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার কথা স্বীকার করেছে। তারা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করতে বলে স্বীকার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ডিবি ওসি জানান, ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আরোও পড়ুনঃ ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী হচ্ছেন তারেক রহমান: পার্থ

