কালের কন্ঠের সাংবাদিক আলতাফ হোসেন মিন্টুর মায়ের মৃত্যু

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক আলতাফ হোসেন মিন্টুর মা শামসুন্নাহার বেগম (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। আজ শনিবার রাতে কেরানীগঞ্জ জিনজিরা নিজ বাসা অসুস্থ হয়ে পড়লে মিটফোর্ড হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহার দিন রাতে ব্রেন স্টোক করে […]

আরও পড়ুন

কেরানীগঞ্জে ১২৭৯ টি দরিদ্র পরিবার পাচ্ছে ফ্যামেলি কার্ড

সরকার নির্বাচনের সময় ফ্যামেলী কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলো, নির্বাচনে পাশ করার পরে দ্রুত সময়েই তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।  তারই ধারাবাহিকতায়  তৃতীয় ধাপে দেশের ১৯ টি উপজেলার ১৯ টি ওয়ার্ডে ফ্যামেলী কার্ড বিতরনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।  এরমধ্যে রয়েছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলাও। কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে ৫০৯ টি পরিবার এবং রোহিতপুর ইউনিয়ের ৭৭০ টি পরিবারের মধ্য প্রদান […]

আরও পড়ুন

পদোন্নতি পেয়ে এএসআই হলেন আগানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমাম হোসেন

লক্ষ্মীপুর জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদে কনস্টেবল থেকে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন কেরানীগঞ্জের আগানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ইমাম হোসেন। রোববার ০৭ জুন ২০২৬ লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নবপদোন্নতিপ্রাপ্ত ইমাম হোসেনের কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ […]

আরও পড়ুন

কেরানীগঞ্জে ধুমধাম করে হকার লীগ নেতার জন্মদিন পালন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কালিন্দি ইউনিয়ন কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের জন্মদিন কেরানীগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল ৫ জুন (শুক্রবার) এই আওয়ামী নেতার হাউজিং কোম্পানি ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিমিটেডের উদ্যোগে কেরানীগঞ্জে কোম্পানির প্রধান কার্যালয়ে […]

আরও পড়ুন

  কেরানীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় রহস্য জনক প্রাইভেট কার উদ্ধার; ভিতরে মিলল চাকু, বিয়ারের ও থ্রি-পিস

ঢাকার  দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গাড়িটি থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও নারীদের পোশাক থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার আগানগর থেকে ছাই রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮) জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আগানগর […]

আরও পড়ুন

১ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক সদরঘাটে লঞ্চ চলাচল

তীব্র ঝড়বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় সদরঘাট লঞ্চ টার্মিনাল। ১ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক করা হয় চলাচল। ২৬ মে মঙ্গলবার সকাল থেকে ঘাটে জড়ো হতে থাকেন ঘরমুখী যাত্রীরা।  তবে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়াও যাত্রীরা স্বস্তি ফিরে পেলেও বৈরী আবহাওয়ার ভয় মনের ভেতরে নিয়েই ঘরমুখে ছুটেছেন মানুষজন।

আরও পড়ুন

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, কয়েক জায়গায় কেটে দেয়া হলো রাস্তা

গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র‍্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র‍্যাব […]

আরও পড়ুন

হাটে নিরাপত্তা জোরদার, ক্যাশলেস লেনদেনের পরামর্শ র‌্যাবের

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। একই সঙ্গে কোরবানির পশু কেনাবেচায় বড় অঙ্কের নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের ক্যাশলেস বা কার্ডভিত্তিক লেনদেন ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রোববার (২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি […]

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণ গুলিবিদ্ধ ১

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মইন উদ্দিন (৩৫)। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা […]

আরও পড়ুন

দ্রোহ, সাম্য ও প্রেমের কবি নজরুলের ১২৭তম জন্মদিন আজ

আজ ২৪ মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভাধর কবি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী—তিনি কবি, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক ও সাংবাদিক হিসেবে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর সাহিত্যকর্মে […]

আরও পড়ুন